39 Products
Active Filters
Filter by Category
Filter by Color
Filter by Size
Filter by Price
Min Price:
Max Price:
-
-10% Off
₹200.00Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.এই বইয়ের দশটি গল্প কনকনে শীতের ভেতর দিয়ে হাঁটে। কুয়াশা কোনও একটি গল্প নয়, এটি একটি সময়। এমন এক সময়, যখন শব্দ কমে যায়, আলো নরম হয়, আর মানুষ নিজের ভেতরের দিকে একটু বেশি তাকায়। এই বইয়ের গল্পগুলো সেই তাকিয়ে থাকার মুহূর্তগুলো ধরার চেষ্টা। কোথাও স্মৃতি ভারী, কোথাও নীরবতা কথা বলে, কোথাও আবার হালকা হাসির আড়ালে জমে থাকে দীর্ঘশ্বাস।
-

-10% Off
₹475.00Original price was: ₹475.00.₹428.00Current price is: ₹428.00.‘নেকড়ে মানব, রাতের নীরব আতঙ্ক’ বইটি অতিপ্রাকৃত রহস্য ও শিহরণে ঠাসা। লোকগাথা অনুযায়ী, পূর্ণিমার রাতে অভিশপ্ত বা বিশেষ শক্তিবলে মানুষ যখন হিংস্র নেকড়েতে রূপান্তরিত হয়, তখনই শুরু হয় বিভীষিকা। বইটিতে এই রহস্যময় সত্তার রক্তপিপাসু স্বভাব এবং রাতের অন্ধকারে তাদের নিঃশব্দ বিচরণ ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের ভেতরের আদিম পশুত্ব আর অশুভ শক্তির এক রোমাঞ্চকর সংঘাত এই কাহিনীর মূল উপজীব্য, যা পাঠককে শেষ পর্যন্ত আচ্ছন্ন করে রাখে।
-
-10% Off
₹160.00Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.অনেক লেখকের মতোই আমার লেখালেখির হাতেখড়ি কবিতা দিয়ে। পরবর্তীকালে শৈশবের সেই সব কবিতায় ছন্দ মিল খুঁজে পেলে কাব্যগুণ আমিও খুঁজে পাইনি। বয়স বাড়ার সাথে সাথেই কবিতা লেখার ধরন পাল্টাতে শুরু করে। মূলতঃ খ্যাতনামা কবিদের কবিতা পড়ার কারনেই বুঝতে পারি যে এবার অন্ততঃ প্রকৃত অর্থে কবিতাটা লেখার প্রচেষ্টা করতেহবে। সময় এগিয়েছে। কবিতা থেকে গল্প, নাটক, চিত্রনাট্য এবং ইদানিং গানলেখার প্রচেষ্টায়( অপচেষ্টাও বলতে পারেন) সময় দিতে শুরু করি। সরকারী চাকুরী জীবনের ফাঁকে ফাঁকে সময় করে সাদা খাতায় আঁকিবুকি করতে করতেই দুঃসাহসের ডানায় ভর করে গত বছর বন্ধুবান্ধবের প্রশ্রয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ করার জন্য ” খোলাপাতা” নামে একটা বই ছাপার অক্ষরে প্রকাশ করেই ফেললাম। প্রকাশক “দি টাইমলাইন পাবলিকেশন”। পাঠকদের প্রশংসা যেমন পেয়েছি ,সমালোচনার ঝড়ও সামলে নিয়েছি নির্লজ্জতার বর্ম গায়ে চাপিয়ে। এ বছর ” দি টাইমলাইন পাবলিকেশন” – এর কর্ণধার বিক্রম সরকারের প্রশ্রয়ে আবারো আরেকটি বই প্রকাশে উদ্যোগী হয়েছি। এবারের বইটির নাম” পঞ্চব্যাঞ্জন”। চেষ্টা করেছি স্বল্প পরিসরে পাঠকদের হাতে গান, কবিতা, গল্প,গল্পাণু, চিত্রনাট্যের পসরা তুলে দিতে। আপনাদের প্রশংসা বা সমালোচনা যাই প্রাপ্তি ঘটুক, সেটাই আমার আগামীতে চলার পথের পাথেয় হবে এ প্রত্যাশা রাখতেই পারি। নমস্কার।
-

-10% Off
₹280.00Original price was: ₹280.00.₹252.00Current price is: ₹252.00.এই কাহিনী প্রেক্ষাপট বর্তমান সময় নয়। সময়টা ১৮৫৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহ সিংহাসন হারালেন। এবং সেই বছরই মার্চের দ্বিতীয় সপ্তাহে লখনৌ ছাড়লেন। এবং কলকাতায় এলেন মে মাসের ছয় তারিখে। তৎকালীন মেটিয়াবুরুজে (বর্তমান গার্ডেনরিচ) এ গড়ে তুললেন এক টুকরো লখনউ শহর। এই সেই সময় যখন ভারত ইংরেজদের অধীনে। এই উপন্যাসের পাতায় ফুটে উঠেছে নীল বিদ্রোহের করুণ চিত্র। তখন সবে সমাজের বুকে সূর্যোদয় হয়েছে। সূর্যের নরম রোদ জমিদার বাড়ির উঠোন বারান্দা পেরিয়ে অন্দরমহলের দিকে এগিয়ে যাচ্ছে। এত দিনের অন্ধকারকে বিদীর্ণ করে আলো প্রবেশের মুহূর্তটি ইঙ্গিত পূর্ণ সংকেত বহন করে। তাহলে অন্দরমহলে বন্দি মেয়েরাও এবার শিক্ষার আলোয় আলোকিত হবে?













