₹490.00Original price was: ₹490.00.₹440.00Current price is: ₹440.00.
“বেতাল” নামটা চেনা লাগলেও, এই উপন্যাসটি বিক্রম-বেতাল / বেতাল পঞ্চবিংশতির কোনো প্রচলিত বা আধুনিক সংস্করণ নয়। এটি সম্পূর্ণ ভিন্ন এক আখ্যান। গল্পটিতে শুধুমাত্র বেতাল কি বা তার উৎপত্তি কিভাবে অথবা তার ক্ষমতার প্রভাব কতটা এতটাই নয়, বরং উন্মোচিত হয়েছে মানুষের অবদমিত প্রবৃত্তির কথা। অসীম ক্ষমতা পেলে একজন সাধারণ মানুষ কতটা ভয়ংকর হতে পারে? আমরা যাদের ‘ভালো’ বলে জানি, তারা কি সত্যিই ভালো, নাকি খারাপ হওয়ার সুযোগ পায়নি বলেই ভালো? মানুষের আসল রূপ ও পিশাচ চরিত্রের সংমিশ্রণে গড়ে উঠেছে “বেতাল : পূর্বখণ্ড” এটি শুধুমাত্র একটি ভৌতিক গল্প নয়, বরং একটি ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার।
₹280.00Original price was: ₹280.00.₹252.00Current price is: ₹252.00.
এই কাহিনী প্রেক্ষাপট বর্তমান সময় নয়। সময়টা ১৮৫৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহ সিংহাসন হারালেন। এবং সেই বছরই মার্চের দ্বিতীয় সপ্তাহে লখনৌ ছাড়লেন। এবং কলকাতায় এলেন মে মাসের ছয় তারিখে। তৎকালীন মেটিয়াবুরুজে (বর্তমান গার্ডেনরিচ) এ গড়ে তুললেন এক টুকরো লখনউ শহর। এই সেই সময় যখন ভারত ইংরেজদের অধীনে। এই উপন্যাসের পাতায় ফুটে উঠেছে নীল বিদ্রোহের করুণ চিত্র। তখন সবে সমাজের বুকে সূর্যোদয় হয়েছে। সূর্যের নরম রোদ জমিদার বাড়ির উঠোন বারান্দা পেরিয়ে অন্দরমহলের দিকে এগিয়ে যাচ্ছে। এত দিনের অন্ধকারকে বিদীর্ণ করে আলো প্রবেশের মুহূর্তটি ইঙ্গিত পূর্ণ সংকেত বহন করে। তাহলে অন্দরমহলে বন্দি মেয়েরাও এবার শিক্ষার আলোয় আলোকিত হবে?
Reviews
There are no reviews yet.