41 Products
Active Filters
Filter by Category
Filter by Color
Filter by Size
Filter by Price
Min Price:
Max Price:
-
-10% Off
₹390.00Original price was: ₹390.00.₹350.00Current price is: ₹350.00.ব্যাংকিং ব্যবস্থা কেবল আর্থিক লেনদেনের মাধ্যম নয়, বরং সভ্যতার অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তি। “ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস” গ্রন্থে প্রাচীন যুগের ব্যাংকিং ধারণা থেকে আধুনিক বৈশ্বিক অর্থনীতিতে ব্যাংকের ক্রমবিকাশ ও ভূমিকা সুসংহত ও প্রাঞ্জলভাবে তুলে ধরা হয়েছে। গ্রিস ও রোমের প্রাচীন চর্চা থেকে ইউরোপ, এশিয়া, ইংল্যান্ড ও আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার বিবর্তন, পাশাপাশি ভারতের ব্যাংকিং ব্যবস্থার বিকাশ, সংস্কার, নিয়ন্ত্রণ, জাতীয়করণ, একীভূতকরণ ও ২০১৬ সালের নোট বাতিলকরণ আলোচনা করা হয়েছে। RBI, উন্নয়নমূলক ব্যাংক, পেমেন্ট ব্যাংক, ক্ষুদ্র অর্থ ব্যাংক, সমবায় ব্যাংক এর ভূমিকা এবং তথ্যপ্রযুক্তিজনিত নির্ভর আধুনিক ব্যাংকিংয়ের বিশ্লেষণ বইটিকে শিক্ষার্থী ও আগ্রহী পাঠকদের জন্য একটি নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থে পরিণত করেছে।
-
-10% Off
₹490.00Original price was: ₹490.00.₹440.00Current price is: ₹440.00.“বেতাল” নামটা চেনা লাগলেও, এই উপন্যাসটি বিক্রম-বেতাল / বেতাল পঞ্চবিংশতির কোনো প্রচলিত বা আধুনিক সংস্করণ নয়। এটি সম্পূর্ণ ভিন্ন এক আখ্যান। গল্পটিতে শুধুমাত্র বেতাল কি বা তার উৎপত্তি কিভাবে অথবা তার ক্ষমতার প্রভাব কতটা এতটাই নয়, বরং উন্মোচিত হয়েছে মানুষের অবদমিত প্রবৃত্তির কথা। অসীম ক্ষমতা পেলে একজন সাধারণ মানুষ কতটা ভয়ংকর হতে পারে? আমরা যাদের ‘ভালো’ বলে জানি, তারা কি সত্যিই ভালো, নাকি খারাপ হওয়ার সুযোগ পায়নি বলেই ভালো? মানুষের আসল রূপ ও পিশাচ চরিত্রের সংমিশ্রণে গড়ে উঠেছে “বেতাল : পূর্বখণ্ড” এটি শুধুমাত্র একটি ভৌতিক গল্প নয়, বরং একটি ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার।
-
-10% Off
₹450.00Original price was: ₹450.00.₹405.00Current price is: ₹405.00.ভারতীয় তন্ত্রের পাশাপাশি এবার হাড়হিম করা সফর ইজিপ্ট আর মেসোপটেমীয় সভ্যতার সেই আদিম বীভৎসতায়। অপদেবী ল্যামাশতুর রক্তপিপাসা, পাজুজুর তপ্ত নিঃশ্বাস কিংবা প্রাচীন মমির নিথর অভিশাপ—নিষিদ্ধ কাল্ট ও মায়াতন্ত্রের অন্ধকার এখানে প্রতি মুহূর্তে শিহরণ জাগাবে। প্রতিটি গল্পে লুকিয়ে আছে গা ছমছমে বিভীষিকা আর আদিম প্রেতাত্মাদের আর্তনাদ। এই গোলকধাঁধায় পা রাখা মানেই এক অবর্ণনীয় নরকের মুখোমুখি হওয়া; যে অন্ধকার জগৎ থেকে ফিরে আসার সব পথ চিরতরে রুদ্ধ।
-

-20% Off
₹400.00Original price was: ₹400.00.₹320.00Current price is: ₹320.00.হার্ভার্ড ইউনিভার্সিটির অত্যন্ত মেধাবী কিন্তু অহংকারী বায়োকেমিস্ট প্রফেসর রন কোলম্যান তার জীবনের শ্রেষ্ঠ গবেষণা—‘সেলুলার রিজেনারেশন’ বা মৃতপ্রায় কোষের পুনরুজ্জীবন প্রজেক্টে ব্যর্থ হয়ে চরম সংকটের মুখে পড়েন। ইউনিভার্সিটির ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে মরিয়া কোলম্যান একই বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের ছাত্রী অরুণিমা সেনের একটি সেমিনার শোনেন। অরুণিমা অরুণাচল প্রদেশের আনিনি জঙ্গলের কিগেন উপজাতি এবং তাদের পবিত্র ‘হোকো পাহাড়’ নিয়ে এক চাঞ্চল্যকর থিসিস উপস্থাপন করেন। অরুণিমার গবেষণায় উঠে আসে, নির্দিষ্ট শব্দতরঙ্গ বা ‘অ্যাকুয়াস্টিক রেজোন্যান্স’-এর মাধ্যমে হোকো পাহাড়ের বিশেষ এক খনিজ থেকে এমন এক নীল তরল নিসৃত হয়, যা যেকোনো মৃতপ্রায় কোষকে পুনরুজ্জীবিত করতে সক্ষম—যা মূলত এক মৃত্যুঞ্জয়ী ওষুধ।
অরুণিমার এই গবেষণার তথ্যে কোলম্যানের মধ্যে এক আদিম লোভ ও শয়তানি ক্ষমতার জন্ম নেয়। তিনি অরুণিমার থিসিস চুরি করার চেষ্টা করলে তাদের মধ্যে সংঘাত বাঁধে এবং অরুণিমার হাতেই তিনি পরাজিত ও লজ্জিত হয়ে হার্ভার্ড থেকে বরখাস্ত হন। এই অপমানের প্রতিশোধ নিতে এবং অসীম ক্ষমতার লোভে কোলম্যান ব্ল্যাক মার্কেটের মাফিয়াদের সাথে হাত মিলিয়ে একটি ভাড়াটে বাহিনী নিয়ে অরুণাচলের গহীন জঙ্গলে পাড়ি জমান।
ওদিকে, রহস্যময় মৃত্যুর তদন্তে অরুণিমা ও তার বন্ধু ফটোগ্রাফার রিক আনিনি জঙ্গলে পৌঁছায়। কিগেন উপজাতির পবিত্র বিশ্বাস এবং হোকো পাহাড়ের রহস্য ভেদ করতে গিয়ে তারা আবিষ্কার করে, স্থানীয় সর্দারের মেয়ে কাম্বা, যে আধুনিক জীবনের চাকচিক্যের মোহে এবং দিমিত্রি নামক এক শয়তানি বুদ্ধির মানুষের প্রলোভনে পড়ে নিজের উপজাতির সাথে বিশ্বাসঘাতকতা করে। কাম্বা বিদেশি ঘাতকদের হোকো পাহাড়ের গোপন সুড়ঙ্গের পথ দেখিয়ে দেয়।
গল্পের চূড়ান্ত পর্যায়ে, পাহাড়ের পবিত্র গুহার ভেতর রন কোলম্যানের আধুনিক প্রযুক্তি ও লোভ বনাম কিগেনদের আদিম বিশ্বাস ও অদম্য সাহসের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। রিক ও অরুণিমা কিগেনদের সাহায্য নিয়ে কোলম্যানের দলকে প্রতিহত করে, কিন্তু এই যুদ্ধে কাম্বা তার কৃতকর্মের মাশুল দেয় নিজের জীবনের বিনিময়ে। কোলম্যানের পতন ঘটলেও, যাওয়ার সময় রিক একটি লকেট উদ্ধার করে, যা থেকে বেরিয়ে আসে কোলম্যানের পরবর্তী ভয়ংকর ‘প্রজেক্ট কুরুক্ষেত্র’-এর ইঙ্গিত।
হোকো পাহাড়ের রহস্য আপাতত রক্ষা পেলেও, অরুণিমা ও রিক বুঝতে পারে—সভ্যতার লোভী মানুষের হাত থেকে এই পৃথিবীর প্রাচীন এবং পবিত্র রহস্যগুলোকে রক্ষা করার এক দীর্ঘ ও ভয়ংকর যুদ্ধের পথ সবে শুরু হলো। -
-10% Off
₹210.00Original price was: ₹210.00.₹189.00Current price is: ₹189.00.বইয়ের সম্পর্কে কিছু কথা :- নিত্যদিনের যাতায়াতে, হাটে বাজারে হাজারো স্মৃতির কোলাজে সাজানো আমাদের সবার জীবনের জলছবি,, তার কিছু ধূসর কিছু প্রজ্জ্বাল,কেউ হাসায়,কেউ কাঁদায়, কিছু কথা রয়ে যায় না বলা, সেই সব না বলা কথার ছবি নিয়ে শব্দের আলপনায় আমার “জীবনের জলছবির” পথচলা,, বিগত দিনের মতো এবারও সবার ভালোবাসায় মধুর হোক পথচলা, এইটুকু কামনা।











