₹390.00Original price was: ₹390.00.₹350.00Current price is: ₹350.00.
ব্যাংকিং ব্যবস্থা কেবল আর্থিক লেনদেনের মাধ্যম নয়, বরং সভ্যতার অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তি। “ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস” গ্রন্থে প্রাচীন যুগের ব্যাংকিং ধারণা থেকে আধুনিক বৈশ্বিক অর্থনীতিতে ব্যাংকের ক্রমবিকাশ ও ভূমিকা সুসংহত ও প্রাঞ্জলভাবে তুলে ধরা হয়েছে। গ্রিস ও রোমের প্রাচীন চর্চা থেকে ইউরোপ, এশিয়া, ইংল্যান্ড ও আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার বিবর্তন, পাশাপাশি ভারতের ব্যাংকিং ব্যবস্থার বিকাশ, সংস্কার, নিয়ন্ত্রণ, জাতীয়করণ, একীভূতকরণ ও ২০১৬ সালের নোট বাতিলকরণ আলোচনা করা হয়েছে। RBI, উন্নয়নমূলক ব্যাংক, পেমেন্ট ব্যাংক, ক্ষুদ্র অর্থ ব্যাংক, সমবায় ব্যাংক এর ভূমিকা এবং তথ্যপ্রযুক্তিজনিত নির্ভর আধুনিক ব্যাংকিংয়ের বিশ্লেষণ বইটিকে শিক্ষার্থী ও আগ্রহী পাঠকদের জন্য একটি নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থে পরিণত করেছে।
₹280.00Original price was: ₹280.00.₹252.00Current price is: ₹252.00.
এই কাহিনী প্রেক্ষাপট বর্তমান সময় নয়। সময়টা ১৮৫৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ। অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহ সিংহাসন হারালেন। এবং সেই বছরই মার্চের দ্বিতীয় সপ্তাহে লখনৌ ছাড়লেন। এবং কলকাতায় এলেন মে মাসের ছয় তারিখে। তৎকালীন মেটিয়াবুরুজে (বর্তমান গার্ডেনরিচ) এ গড়ে তুললেন এক টুকরো লখনউ শহর। এই সেই সময় যখন ভারত ইংরেজদের অধীনে। এই উপন্যাসের পাতায় ফুটে উঠেছে নীল বিদ্রোহের করুণ চিত্র। তখন সবে সমাজের বুকে সূর্যোদয় হয়েছে। সূর্যের নরম রোদ জমিদার বাড়ির উঠোন বারান্দা পেরিয়ে অন্দরমহলের দিকে এগিয়ে যাচ্ছে। এত দিনের অন্ধকারকে বিদীর্ণ করে আলো প্রবেশের মুহূর্তটি ইঙ্গিত পূর্ণ সংকেত বহন করে। তাহলে অন্দরমহলে বন্দি মেয়েরাও এবার শিক্ষার আলোয় আলোকিত হবে?
₹475.00Original price was: ₹475.00.₹428.00Current price is: ₹428.00.
‘নেকড়ে মানব, রাতের নীরব আতঙ্ক’ বইটি অতিপ্রাকৃত রহস্য ও শিহরণে ঠাসা। লোকগাথা অনুযায়ী, পূর্ণিমার রাতে অভিশপ্ত বা বিশেষ শক্তিবলে মানুষ যখন হিংস্র নেকড়েতে রূপান্তরিত হয়, তখনই শুরু হয় বিভীষিকা। বইটিতে এই রহস্যময় সত্তার রক্তপিপাসু স্বভাব এবং রাতের অন্ধকারে তাদের নিঃশব্দ বিচরণ ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের ভেতরের আদিম পশুত্ব আর অশুভ শক্তির এক রোমাঞ্চকর সংঘাত এই কাহিনীর মূল উপজীব্য, যা পাঠককে শেষ পর্যন্ত আচ্ছন্ন করে রাখে।
Reviews
There are no reviews yet.