₹160.00Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.
অনেক লেখকের মতোই আমার লেখালেখির হাতেখড়ি কবিতা দিয়ে। পরবর্তীকালে শৈশবের সেই সব কবিতায় ছন্দ মিল খুঁজে পেলে কাব্যগুণ আমিও খুঁজে পাইনি। বয়স বাড়ার সাথে সাথেই কবিতা লেখার ধরন পাল্টাতে শুরু করে। মূলতঃ খ্যাতনামা কবিদের কবিতা পড়ার কারনেই বুঝতে পারি যে এবার অন্ততঃ প্রকৃত অর্থে কবিতাটা লেখার প্রচেষ্টা করতেহবে। সময় এগিয়েছে। কবিতা থেকে গল্প, নাটক, চিত্রনাট্য এবং ইদানিং গানলেখার প্রচেষ্টায়( অপচেষ্টাও বলতে পারেন) সময় দিতে শুরু করি। সরকারী চাকুরী জীবনের ফাঁকে ফাঁকে সময় করে সাদা খাতায় আঁকিবুকি করতে করতেই দুঃসাহসের ডানায় ভর করে গত বছর বন্ধুবান্ধবের প্রশ্রয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ করার জন্য ” খোলাপাতা” নামে একটা বই ছাপার অক্ষরে প্রকাশ করেই ফেললাম। প্রকাশক “দি টাইমলাইন পাবলিকেশন”। পাঠকদের প্রশংসা যেমন পেয়েছি ,সমালোচনার ঝড়ও সামলে নিয়েছি নির্লজ্জতার বর্ম গায়ে চাপিয়ে। এ বছর ” দি টাইমলাইন পাবলিকেশন” – এর কর্ণধার বিক্রম সরকারের প্রশ্রয়ে আবারো আরেকটি বই প্রকাশে উদ্যোগী হয়েছি। এবারের বইটির নাম” পঞ্চব্যাঞ্জন”। চেষ্টা করেছি স্বল্প পরিসরে পাঠকদের হাতে গান, কবিতা, গল্প,গল্পাণু, চিত্রনাট্যের পসরা তুলে দিতে। আপনাদের প্রশংসা বা সমালোচনা যাই প্রাপ্তি ঘটুক, সেটাই আমার আগামীতে চলার পথের পাথেয় হবে এ প্রত্যাশা রাখতেই পারি। নমস্কার।
₹475.00Original price was: ₹475.00.₹428.00Current price is: ₹428.00.
‘নেকড়ে মানব, রাতের নীরব আতঙ্ক’ বইটি অতিপ্রাকৃত রহস্য ও শিহরণে ঠাসা। লোকগাথা অনুযায়ী, পূর্ণিমার রাতে অভিশপ্ত বা বিশেষ শক্তিবলে মানুষ যখন হিংস্র নেকড়েতে রূপান্তরিত হয়, তখনই শুরু হয় বিভীষিকা। বইটিতে এই রহস্যময় সত্তার রক্তপিপাসু স্বভাব এবং রাতের অন্ধকারে তাদের নিঃশব্দ বিচরণ ফুটিয়ে তোলা হয়েছে। মানুষের ভেতরের আদিম পশুত্ব আর অশুভ শক্তির এক রোমাঞ্চকর সংঘাত এই কাহিনীর মূল উপজীব্য, যা পাঠককে শেষ পর্যন্ত আচ্ছন্ন করে রাখে।
₹250.00Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
ভারতবর্ষ মাতৃকা প্রধান দেশ আর অসংখ্য দেবীদের মধ্যে মা কালী-ই হয়তো সর্বাধিক পূজিতা। দশমহাবিদ্যার প্রথম ও প্রমুখ দেবী কালী। বলা হয় তিনি একই সাথে উগ্র এবং সৌম্য। শাস্ত্র ও লোকবিশ্বাসের মেলবন্ধনে তাঁর অগুন্তি রূপ ও নাম। যার মধ্যে মাত্র একশ’ আট-টি রূপের নাম ও ব্যাখ্যাকে অভিধানরূপে প্রকাশ করার সামান্য হাস্যকর প্রচেষ্টা এই বই।
Reviews
There are no reviews yet.