হার্ভার্ড ইউনিভার্সিটির অত্যন্ত মেধাবী কিন্তু অহংকারী বায়োকেমিস্ট প্রফেসর রন কোলম্যান তার জীবনের শ্রেষ্ঠ গবেষণা—‘সেলুলার রিজেনারেশন’ বা মৃতপ্রায় কোষের পুনরুজ্জীবন প্রজেক্টে ব্যর্থ হয়ে চরম সংকটের মুখে পড়েন। ইউনিভার্সিটির ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে মরিয়া কোলম্যান একই বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের ছাত্রী অরুণিমা সেনের একটি সেমিনার শোনেন। অরুণিমা অরুণাচল প্রদেশের আনিনি জঙ্গলের কিগেন উপজাতি এবং তাদের পবিত্র ‘হোকো পাহাড়’ নিয়ে এক চাঞ্চল্যকর থিসিস উপস্থাপন করেন। অরুণিমার গবেষণায় উঠে আসে, নির্দিষ্ট শব্দতরঙ্গ বা ‘অ্যাকুয়াস্টিক রেজোন্যান্স’-এর মাধ্যমে হোকো পাহাড়ের বিশেষ এক খনিজ থেকে এমন এক নীল তরল নিসৃত হয়, যা যেকোনো মৃতপ্রায় কোষকে পুনরুজ্জীবিত করতে সক্ষম—যা মূলত এক মৃত্যুঞ্জয়ী ওষুধ।
অরুণিমার এই গবেষণার তথ্যে কোলম্যানের মধ্যে এক আদিম লোভ ও শয়তানি ক্ষমতার জন্ম নেয়। তিনি অরুণিমার থিসিস চুরি করার চেষ্টা করলে তাদের মধ্যে সংঘাত বাঁধে এবং অরুণিমার হাতেই তিনি পরাজিত ও লজ্জিত হয়ে হার্ভার্ড থেকে বরখাস্ত হন। এই অপমানের প্রতিশোধ নিতে এবং অসীম ক্ষমতার লোভে কোলম্যান ব্ল্যাক মার্কেটের মাফিয়াদের সাথে হাত মিলিয়ে একটি ভাড়াটে বাহিনী নিয়ে অরুণাচলের গহীন জঙ্গলে পাড়ি জমান।
ওদিকে, রহস্যময় মৃত্যুর তদন্তে অরুণিমা ও তার বন্ধু ফটোগ্রাফার রিক আনিনি জঙ্গলে পৌঁছায়। কিগেন উপজাতির পবিত্র বিশ্বাস এবং হোকো পাহাড়ের রহস্য ভেদ করতে গিয়ে তারা আবিষ্কার করে, স্থানীয় সর্দারের মেয়ে কাম্বা, যে আধুনিক জীবনের চাকচিক্যের মোহে এবং দিমিত্রি নামক এক শয়তানি বুদ্ধির মানুষের প্রলোভনে পড়ে নিজের উপজাতির সাথে বিশ্বাসঘাতকতা করে। কাম্বা বিদেশি ঘাতকদের হোকো পাহাড়ের গোপন সুড়ঙ্গের পথ দেখিয়ে দেয়।
গল্পের চূড়ান্ত পর্যায়ে, পাহাড়ের পবিত্র গুহার ভেতর রন কোলম্যানের আধুনিক প্রযুক্তি ও লোভ বনাম কিগেনদের আদিম বিশ্বাস ও অদম্য সাহসের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। রিক ও অরুণিমা কিগেনদের সাহায্য নিয়ে কোলম্যানের দলকে প্রতিহত করে, কিন্তু এই যুদ্ধে কাম্বা তার কৃতকর্মের মাশুল দেয় নিজের জীবনের বিনিময়ে। কোলম্যানের পতন ঘটলেও, যাওয়ার সময় রিক একটি লকেট উদ্ধার করে, যা থেকে বেরিয়ে আসে কোলম্যানের পরবর্তী ভয়ংকর ‘প্রজেক্ট কুরুক্ষেত্র’-এর ইঙ্গিত।
হোকো পাহাড়ের রহস্য আপাতত রক্ষা পেলেও, অরুণিমা ও রিক বুঝতে পারে—সভ্যতার লোভী মানুষের হাত থেকে এই পৃথিবীর প্রাচীন এবং পবিত্র রহস্যগুলোকে রক্ষা করার এক দীর্ঘ ও ভয়ংকর যুদ্ধের পথ সবে শুরু হলো।
HOKO PAHARER DAKE
New -25% OffOriginal price was: ₹400.00.₹300.00Current price is: ₹300.00.
Available on August 1, 2026
Description
Title: Hoko Paharer Dake
Writer Name: Dibyendu Mukherjee
Product Form: Hard cover
Publisher: Timeline publication
Publishing Year: 2026
Language: Bengali
Pages: 208
Additional information
| Weight | 250 g |
|---|---|
| Dimensions | 0.25 × 5.5 × 8.5 cm |






Reviews
There are no reviews yet.